শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খাঁন

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি বরং তারা ‘কিছু নির্দিষ্ট দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলছে।’মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে এখন দেশজুড়ে সংশয় ও সন্দেহ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে শুধু সরকারি কর্মকর্তাদের রদবদল নয়, উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান চালানো জরুরি। তার মতে, যেসব উপদেষ্টা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত, তাদের সরিয়ে দিয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা উচিত।

রাশেদ খাঁন বলেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যেসব উপদেষ্টারা দুর্নীতি করেছে, আত্মীয়স্বজনকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করেছে, সরকারকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করেছে—তাদেরকে আজ হোক, কাল হোক, জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আস্থা ফেরাতে হলে উপদেষ্টা পরিষদে অবিলম্বে পরিবর্তন আনা ছাড়া বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit