সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

জঙ্গলে বিমান বিধ্বস্ত, আরোহী সকলেই নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের বাথ টাউনশিপের একটি জঙ্গলে হঠাৎ ভয়ঙ্কর শব্দ শোনা যায়। আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়লে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরবর্তীতে জানা যায়, সেখানে একটি করপোরেট জেট বিধ্বস্ত হয়েছে এবং এর তিন আরোহী সকলেই প্রাণ হারিয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বাথ টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাথ টাউনশিপের তত্ত্বাবধায়ক রায়ান ফেভিন্স-ব্লিস এক বিবৃতিতে নিশ্চিত করেন, বিমানটিতে মোট তিনজন যাত্রী ছিলেন এবং সবাই মারা গেছেন।

বিমানটি হকার ৮০০এক্সপি মডেলের এবং মেক্সিকোতে নিবন্ধিত। এটি একটি টুইন-ইঞ্জিন করপোরেট জেট, যা বিশেষ গ্রাহক সেবা প্রদান করত। তবে সর্বশেষ কারা এর আরোহী ছিলেন, তা এখনো জানা যায়নি।

পুলিশ জানায়, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

এভিয়েশন সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, বিমানটি এরিও লাইনাস ডেল সেন্ট্রো এসএ দ্বারা পরিচালিত হতো। ফ্লাইটটি ব্যাটল ক্রিক-ডব্লিউকে কেলগ আঞ্চলিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। তবে এই তথ্য প্রাথমিক, এবং কোনো পক্ষ এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডেইলি বিস্ট জানিয়েছে, তদন্ত শেষে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করবে। পুলিশ ছাড়াও বিভিন্ন সংস্থা দুর্ঘটনার তদন্তে অংশগ্রহণ করছে।

কিউএনবি/অনিমা/১৭ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit