রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

বোচাগঞ্জে আওয়ামী লীগ নেতা সরকারী জমি অবৈধ ভাবে দখল করে গড়ে তুলেছে ব্যবসায়িক প্রতিষ্ঠান,

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭১ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ জাহাঙ্গীরে সরকারী জমি দখল নিয়ে গড়ে তুলেছে দোকানঘড় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রশাসনের হস্তক্ষেপ কামনা। সেতাবগঞ্জ পৌর শহরের সিনেমা হল রোডে আওয়ামী লীগ নেতা মাসুদ জাহাঙ্গীর দীর্ঘদিন যাবৎ সরকারী জমি অবৈধ ভাবে দখল করে ব্যাবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুললেও সরকারী জমি উদ্ধারে এখন পর্যন্ত প্রশাসনকে কার্যকর কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।

অনুসন্ধ্যানে জানাগেছে, বোচাগঞ্জ উপজেলার ৩নং-মুর্শিদহাট মৌজার ৭৩নং খতিয়ান ভুক্ত ২২৩ নং দাগে ফাগু মিস্ত্রির রেকর্ডীয় অর্পিত ২ (দুই) শতক ও সুধীর কুমার মিত্রের নামে রেকডীয় অর্পিত ১৬.৫ শতক সরকারি খাস জমি সে অবৈধ ভাবে দখল করে সেখানে গোডাউন ঘর এবং একাধিক ব্যবসায়িক দোকান গড়ে তুলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ১৯৯৫ সালে তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক এই সরকারী জমি উদ্ধার করতে চেয়েছিলেন।

সেই মোতাবেক তিনি ১৯৯৫ সালেই বে-দখল হওয়া সরকারী জমি উদ্ধার করতেও গিয়েছিলেন, কিন্তু মাসুদ জাহাঙ্গীর তার পরিবারের মহিলাদের লেলিয়ে দিয়ে জমি উদ্ধারে বাধাঁ প্রদানের পাশাপাশি সরকারী কর্মচারীদের মারধোর ও লাঞ্চিত করে। সে সময় তৎকালীন থানা নির্বাহী অফিসার মোঃ ফজলুল হক সরকারী কাজে বাধাঁ প্রদানের অভিযোগে মাসুদ জাহাঙ্গীরসহ তার পরিবারের ৬জনের বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

পতিত আওয়ামী সরকারের সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদ এর দখলে থাকা জমি প্রশাসন কি কারণে উদ্ধার কিংবা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছে না তা নিয়ে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সাথে কথা হলে তিনি জানান, অর্পিত সম্পত্তিটি অবৈধভাবে দখল করার বিষটি তিনি অবগত হয়েছেন, ভুমি ব্যবস্খাপনায় ”ক” তালিকাভুক্ত অর্পিত সম্পত্তি লিজ বহির্ভুতভাবে দখল করার কোন সুয়োগ নেই। তাই অপির্ত সম্পত্তির নথি যাচাই করে প্রয়োজনীয় কার্যক্রম তথা প্রয়োজনে উচ্ছেদ মুলক কার্যক্রম পরিচালনা করা হবে। এদিকে প্রকৃত ভূমিহীনরা প্রত্যাশা করছে অচিরেই উপজেলা নির্বাহী অফিসার এই সরকারী জমিটি দখল মুক্ত করে বোচাগঞ্জে দৃষ্টান্ত স্থাপন করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit