শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ডোমার হরিণচড়ায় একই রাতে ৩টি সেচপাম্প চুরি, গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে একই রাতে ৩টি সেচপাম্প চুরি, ফসলের চরম ক্ষতি সাধন, এবিষয়ে চুরির অভিযোগে মনোয়ার হোসেন গ্রেফতার।ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের হরিহরা গ্রামে। মামলা সুত্রে জানাযায়, উক্ত গ্রামের বর্গাচাষী মৃত এছাহার আলীর ছেলে হারুন ইসলাম উক্ত এলাকায় ৩টি সেচপাম্প স্থাপন করে নিজের জমি সহ অন্যের জমিতে পানী সরবরাহ করে থাকে। সেখানে ৫ হর্সের ২টি ও ৩ হর্সের ১টি সেচপাম্প রয়েছে, যাহার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। ঘটনার দিন গত (০২অক্টোবর) রাতে জমিতে পানী দিয়ে রাতে বাড়ী চলে যায় হারুন। পরদিন (০৩ অক্টোবর) সকালে মর্টার ঘড় খুলে দেখে ৩টি মর্টার সেচপাম্প চুরি হয়ে গেছে। অপরদিকে চুরির কারণে এলাকার শত একর ধানের রোপা নস্ট হওয়ার পথে, এতে করে কৃষি খাতে ব্যপক ক্ষতির আশংখা রয়েছে বলে ভুক্তভুগিরা জানান।

কৃষক হারুন অনেক খোজাখুজি করে লোক মারফতে ফোন কলের মাধ্যমে চক্রের সন্ধান পায়। সেই ফোনের কলের সুত্রধরে কৌশলে গত (০৬ অক্টোবর) চক্রের মূল হোতা পশ্চিম হরিণচড়া এলাকার আল আমিনের ছেলে মনোয়ার হোসেন (৩১) কে আটক করে থানায় সোর্পদ করে এলাকাবাসী। এ বিষয়ে হারুন বাদী হয়ে গ্রেফতাকৃত মনোয়ারসহ খয়বর আলীর ছেলে ইব্রাহীমের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে ডোমার থানায় একটি মামলা দায়ের করে। ডোমার থানার পুলিশ মনোয়ারকে জেলার বিজ্ঞ আদালতে পাঠালে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।এলাকাবাসীর অভিযোগ বর্তমানে ধানে ফুল ধরেছে, এই মুহুর্ত্তে জমিতে সেচেরপানী না দিতে ধানের ব্যপক ক্ষতি হবে। চোর চক্রের দৃষ্টামূলক শাস্তির দাবী জানান তারা।

কিউএনবি/অনিমা/১৪অক্টোবর ২০২৫,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit