রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

বিধ্বস্ত গাজায় নতুন বিপদের শঙ্কা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতির পর গাজায় ফেরত আসা মানুষের জন্য নতুন আতঙ্ক হয়ে উঠেছে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যে কোনো মুহূর্তে এসব বিস্ফোরক ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। পরিস্থিতি মোকাবিলায় গাজা শহরকে অগ্রাধিকার ভিত্তিতে মাইন ও বিস্ফোরকমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজায় নিক্ষিপ্ত মোট বিস্ফোরকের ৫ থেকে ১০ শতাংশ এখনো ফাটেনি। সংস্থাটি জানায়, টানা দুই বছরের অবরোধের কারণে তাদের প্রতিনিধি দল এখনো পর্যন্ত গাজায় প্রবেশ করে বৃহৎ পরিসরে সমীক্ষা চালাতে পারেনি। ফলে অবিস্ফোরিত অস্ত্রের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব হয়নি।

ইউএনএমএএস জানায়, আগামী দিনে তাদের মূল মনোযোগ থাকবে ধ্বংসস্তূপ অপসারণে, যাতে নিরাপদ উদ্ধার ও পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে যেসব সড়ক দিয়ে হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘরে ফিরছেন, সেসব সড়কের পাশে জমে থাকা ধ্বংসাবশেষ দ্রুত সরিয়ে ফেলার ওপর গুরুত্ব দেওয়া হবে।

জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক কার্যালয় জানিয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কা রয়েছে। অল্পসংখ্যক সাঁজোয়া যান থাকায় সীমিত পরিসরে নিরাপত্তা যাচাইয়ের কাজ চলছে। অন্যদিকে জাতিসংঘের সংশ্লিষ্ট অন্য সংস্থা জানিয়েছে, এখনো তারা ইসরাইলি কর্তৃপক্ষের অনুমতি পায়নি যার মাধ্যমে অবিস্ফোরিত বোমা ধ্বংসের সরঞ্জাম গাজায় প্রবেশ করানো সম্ভব হবে।

ইউএনএমএএস বলেছে, তাদের তিনটি সাঁজোয়া যান গাজার সীমান্তে অপেক্ষমাণ রয়েছে। অনুমতি পেলেই বড় পরিসরে নিরাপদ অপসারণ অভিযান শুরু করা হবে। এদিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি জানিয়েছে, গাজার পুনর্গঠনে প্রয়োজন হবে ৭০ বিলিয়ন ডলার। দুই বছরব্যাপী যুদ্ধের ফলে ইতোমধ্যে প্রায় ৫ কোটি ৫০ লাখ টন ধ্বংসাবশেষ জমে আছে, যা সরিয়ে ফেলা এখন গাজার পুনর্জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র : উর্দু নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit