রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র চার মাসের শাসনেই বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে দলের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এবং খুব শিগগির তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরবে বলে ঘোষণা দেন।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ক্যাথিড্রাল রোডে আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের ওই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান সরকারের চার মাসের শাসনকালে মানুষ বিতাংশ হয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে এবং সভা-সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপির অন্যায়ের জবাব সাধারণ মানুষ দেবে উল্লেখ করে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় আবারও রাজনৈতিক পরিবর্তন আসবে। তৃণমূল এ বাংলার বঞ্চনা ও চুরির ইতিহাস বদলে দেবে এবং খুব শিগগির বিজেপির বড় পতন ঘটিয়ে তারা আবার রাজপাটে ফিরে আসবে।

উল্লেখ্য, এদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মূল দল ছাড়াও পৃথক কর্মসূচি পালন করে দলটির বিদ্রোহী অংশ ও জাতীয় কংগ্রেস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল ছাত্র পরিষদ ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ করে। অন্যদিকে, কলকাতার মহাজাতি সদনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করে কংগ্রেস।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit