শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র একসঙ্গে খাবার খাওয়া কেন মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী? ‘আমি নিজেই মদ খেয়েছি’ বললেন বাইকে দুই তরুণের মাঝে বসা সেই তরুণী মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে নজর রাখছে ভারত পায়ুপথ থেকে বের করা হলো কনডমে বাঁধা হেরোইন  রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ জোকোভিচের প্রশংসা করলেন ফেদেরার রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক

বিশ্বের সব দেশের জন্য সতর্কবার্তা দিল ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া নতুন সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ মেনে না নেওয়ার জন্য বিশ্বের সব দেশের কাছে অনুরোধ জানিয়েছে তেহরান। 

শুক্রবার (২৮ আগস্ট) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই অন্যায় নিয়মগুলো মেনে চলার অর্থ হলো আন্তর্জাতিক আইন ভাঙায় হাত মেলানো এবং অন্য একটি দেশের ক্ষমতাকে ছোট করা।

গত সোমবার ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ বা অর্থনীতি থেকে তাড়িয়ে দেওয়ার অজুহাতে ইরানের ওপর একঝাঁক নতুন বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। ইরান জানায়, যুদ্ধে নিজেদের ইচ্ছা পূরণ করতে না পেরে যুক্তরাষ্ট্র এখন এই পথ ধরেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ডলারের প্রভাব দেখিয়ে অন্য দেশগুলোকে ভয় দেখাচ্ছে, যাতে সবাই তাদের কথা শুনে চলে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করার অধিকার নেই।

তেহরানের অভিযোগ, গত দেড় বছর ধরে ভুয়া অহেতুক বাহানা বানিয়ে ইরানকে চেপে ধরতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা ও চক্রান্ত চালিয়ে আসছে। এই নতুন নিষেধাজ্ঞা সেই চক্রান্তেরই অংশ। যুক্তরাষ্ট্র ও ইসরাইল এত অন্যায় করার পরও জাতিসংঘ ও অন্যান্য বড় বড় দেশ নীরব ভূমিকা পালন করায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান।

বিবৃতিতে আরও বলা হয়, সাধারণ ইরানি মানুষদের কষ্ট দেওয়া এবং তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যেই এসব নিয়ম তৈরি করা হয়েছে, যা মানবতাবিরোধী অপরাধের সামিল। আন্তর্জাতিক আদালত আগে খাবার ও ওষুধের মতো জরুরি জিনিসে বাধা দিতে নিষেধ করলেও আমেরিকা তা কানে তুলছে না।

তাই যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক চালিয়াতি পুরোপুরি বেআইনি দাবি করে বিশ্বের সব দেশকে তা উড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান। একই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যেকোনো ধরনের চাপ বা হামলা রুখে দিতে ইরানি জনগণ একজোট রয়েছে বলেও জানিয়ে দেওয়া হয়।

সূত্র: প্রেস টিভি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit