শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
মাধবদীতে চার সন্তানের জননীকে গণধর্ষণ মাঠের লড়াইয়ের আগে বাজারমূল্যের শীর্ষে কারা? যে পূর্বাভাস বলছে, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড দুর্গাপুরে সিপিবি’র ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে

জয়পুরহাটের ক্ষেতলালে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট :
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদানের দাবিতে জয়পুরহাটে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।বুধবার সকাল ১১টায় ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করে জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট, ক্ষেতলাল শাখা। শিক্ষক আবু তাহের আকন্দের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫% উৎসব ভাতার ন্যায্য দাবি জানাচ্ছি। আমরা কেন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা ব্যাহত হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না।
তারা ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই বর্বর হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।পরে শিক্ষক প্রতিনিধি দল ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-র কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit