শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

বিএফএ জয়পুরহাট জেলা ইউনিটের সভাপতি রওনকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নির্বাচিত

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮১ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে রওনকুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে মোঃ মিনহাজুল ইসলাম কমল নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিএফএ জয়পুরহাট জেলা কার্যালয়ে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ মিনহাজুল ইসলাম কমল তার প্রতিদ্বন্দ্বী মোঃ আমিনুর রহমান সোয়াদকে ২ ভোটে পরাজিত করে বিজয়ী হন। সভাপতি সহ বাকি সকল পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫৭ টি। এর মধ্যে ৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি  মোঃ বেলাল হোসেন মন্ডল, আঃ রহমান আকন্দ, সুকুমার কন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, কোষাধ্যক্ষ মোঃ আমানুল্লাহ মন্ডল, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ রুহুল আমিন ডালিম, নির্বাহী সদস্য মোঃ আঃ লতিফ খান হেলাল, মোঃ মামুনুর রশিদ, মোঃ হুমায়ন কবির তালুকদার, মোঃ আব্দুল হাসিব, মোঃ আতোয়ার জাহান রুবেল এবং রাজেশ কুমার গুপ্ত।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিএনএ জয়পুরহাট ইউনিটের সদস্য মোঃ ফজলুর রহমান আকন্দ। এছাড়া সদস্য হিসেবে ছিলেন মোঃ সাদাকাতুল বারী ও মোঃ মোস্তাফিজুর রহমান। নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

কিউএনবি/আয়শা/১১ অক্টোবর ২০২৫,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit