শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনি/সমমান পযন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে একডোজ টাইফয়েড টিকা প্রদান উপলক্ষে রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ওরিয়েন্টেন্টশন সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

ওরিয়েন্টেশন সভায় রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক রাহুল বণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেছেন রাঙামাটির সিভিল সার্জন ডা নূয়েন খীসা। ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক।

এতে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তেরের পরিচালক অনুসূয়া বড়ুয়া। সভায় আনানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। বৈশ্বিক সমীক্ষা অনুযায়ী, ২০২১ সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন মৃত্যুবরণ করে। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু।

এসময় বক্তারা বলেন, এখনো শিশুদের টিকাদান নিয়ে প্রার্ন্তিক পরিবারগুলোর মাথা টিকারীতি রয়ে গেছে। এছাড়া বিভিন্ন গুজবের কারণে অনেকেই টিকা দিতে চান না। সমাজের বিদ্যমান কুসংস্কার, ভুল ধারণা ও গুজব প্রতিরোধে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন সভায় বক্তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit