শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

অস্ত্র ও চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরের জেল

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য চুক্তি বিরোধী উপজাতীয়দের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম প্রভাবশালী নেতা মাইকেল চাকমাকে চাঁদাবাজির মামলায় আট বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার বিকেলে রাঙামাটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায়ের আদেশ প্রদান করেছেন বলে বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপক্ষ প্রতিবেদককে নিশ্চিত করেছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা জজ আদালতে SC ৩৬/৯ প্যানাল কোড ১৮৬০, ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত ক্রমে তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়। একই মামলায় সুমন চাকমা নামে আরো একজনকে একই দণ্ড অর্থাৎ ৮ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

২০০৭ সালের ৩০ অক্টোবর সংঘটিত একটি চাঁদাবাজী মামলায় এ দু’জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ আদালত এ রায় প্রদান করেন। জানাগেছে, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা ও সুমন চাকমাকে সন্ত্রাস ও চাঁদাবাজি করার সময় ২০০৭ সালের ৩০ অক্টোবর নিরাপত্তা বাহিনী অস্ত্র ও টাকাসহ আটক করে লংগদু থানায় মামলা সহ হস্তান্তর করে। লংগদু থানা মামলার নাম্বার নং- ৫, তারিখ ৩০ অক্টোবর, ২০০৭। জি আর নং- ৩৩০/২০০৭।

মামলা দীর্ঘ সময় শুনানি শেষে বিশেষ ট্রাইবুনাল- ২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাঙ্গামাটি গত ১৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাইকেল চাকমাকে অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও হত্যার হুমকি, চাঁদাবাজি করায় ৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। আদালত এসময় উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায় দেন। এ মামলার অপর আসামী সুমন চাকমাকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ এর অপরাধে ৭ বছর সশ্রম কারা দন্ডে দণ্ডিত করা হয়। কিন্তু আসামী মাইকেল চাকমা এসময় গুম থাকায় তার বিরুদ্ধে রায় কার্যকর করা যায়নি।

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit