বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

বৃষ্টি কবে কমতে পারে জানালো আবহাওয়া অফিস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত। গভীর নিম্নচাপ উপকূল অতিক্রম করলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল থেকে ঢাকাসহ বিভিন্নস্থানে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। আগামী সোমবার (৬ অক্টোবর) থেকে অনেকটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জাগো নিউজকে বলেন, গভীর নিম্নচাপ এখন স্থল নিম্নচাপ আকারে ভারতের ওড়িশা উপকূলে অবস্থন করছে। এর ফলে বৃষ্টি হচ্ছে। এছাড়া আগামী সপ্তাহে বর্ষা বিদায় নেবে, তাই শেষ সময়ে বৃষ্টি ঝরছে। আগামী ৬ অক্টোবর থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। তবে আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। এসময় ঢাকায় বৃষ্টি হয় ২ মিলিমিটার। এর আগে, বুধবার (১ অক্টোবর) দুপুরে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এটি এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টি। আর ২৪ ঘণ্টায় হয়েছে ২০৬ মিলিমিটার। চলতি বর্ষা মৌসুমে ঢাকায় এটি সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit