রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

পাসপোর্ট ফেরত পাননি মডেল মেঘনা আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : অবশ্য মেঘনা আলমকে গ্রেফতারের সময় জব্দ করা ম্যাকবুক, দুটি মোবাইল ফোন ও ল্যাপটপের বিষয়ে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় সেগুলো ফেরতের বিষয়ে আদেশ হয়নি।

গত ২২ জুন মেঘনা আলম তার কাছ থেকে জব্দ করা ম্যাকবুক, পাসপোর্ট, মোবাইল ফোন ও ল্যাপটপ জিম্মায় নেওয়ার আবেদন করেন। গত ২৯ জুলাই ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালত তদন্ত কর্মকর্তাকে মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কি-না তা তদন্তের নির্দেশ দেন।

আজ মেঘনার আইনজীবী মহসিন রেজা ও মহিমা বাঁধন মেঘনার ম্যাকবুক, ল্যাপটপ, মোবাইল ফোন ও পাসপোর্ট ফিরিয়ে দেয়ার আবেদনের শুনানি করেন। আদালত পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন নামঞ্জুর করেন এবং ল্যাপটপ ও মোবাইলের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার পর আদেশ দেবেন বলে জানান। মেঘনার আইনজীবী মহসিন রেজা পাসপোর্ট ফেরত দেয়ার আবেদন নামঞ্জুর হয়েছে বলে নিশ্চিত করেছেন।

শুনানির সময় মেঘনা আলম আদালতে উপস্থিত ছিলেন। গত ২৮ এপ্রিল মেঘনা আলমের ৩০ দিনের আটকাদেশ বাতিল করা হয়। আদালত তাকে জামিন দেন। ওই দিনই কারামুক্ত হন তিনি। এরপর থেকে তিনি জামিনে আছেন। গত ৯ এপ্রিল বাসা থেকে আটক হন মেঘনা আলম। পরদিন ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে মডেল মেঘনাকে কারাগারে পাঠানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit