রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

পুতিন কেন সোশ্যাল মিডিয়ায় নেই, জানাল ক্রেমলিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট চালাবেন না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাস-কে তিনি এ তথ্য জানান। পেসকভ বলেন, প্রেসিডেন্ট ক্রেমলিনের আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত আছেন, তবে তিনি নিজে সরাসরি যুক্ত হতে চান না। 

মুখপাত্রের মতে, ক্রেমলিনের কর্মীরা নিয়মিতভাবে পুতিনকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। এছাড়া পরিবার ও ঘনিষ্ঠজনেরাও মাঝে মাঝে অনলাইনের বিভিন্ন তথ্য তাকে শেয়ার করেন।

২০১৭ সালে পুতিন নিজেই বলেছিলেন, তার ব্যস্ত সময়সূচির কারণে ইন্টারনেট ব্রাউজ করার ফুরসত নেই। অল্প কিছু অবসর সময় তিনি ব্যয় করেন শরীরচর্চা, সংগীত শোনা কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো কাজে। তখন তিনি বলেছিলেন, আমি সময়কে এমনভাবে ভাগ করি, যাতে সৃজনশীল বিকাশের সুযোগ থাকে। সংগীত শোনা, খেলাধুলা করা বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া—এসব না করলে সময়েরই মানে থাকে না।

পুতিন মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহী বলেও পরিচিত। তার সমর্থকদের মতে, এটি তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ দিক। ২০১৫ সালে এনএসএ হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথিতে উঠে আসে, যুক্তরাষ্ট্র বিদেশি নেতাদের ফোনে আড়ি পাতত, এমনকি জার্মানির সাবেক চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ ঘনিষ্ঠ মিত্রদেরও।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit