বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

যুক্তরাষ্ট্রে শাটডাউন, বাড়ল স্বর্ণের দাম

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউন হওয়ার প্রভাবে বুধবার স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নিরাপদ বিনিয়োগের চাহিদা এবং মার্কিন সুদের হার কমানোর প্রত্যাশা স্বর্ণের জনপ্রিয়তা বাড়িয়েছে।

ডলারও অন্যান্য প্রধান মুদ্রার তুলনায় দুর্বল হয়ে আসছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য ডলারে নির্ধারিত স্বর্ণের দাম কমে গেছে। অ্যাক্টিভট্রেডসের বিশ্লেষক রিকার্ডো ইভানজেলিস্টা বলেন, ডলার দুর্বল হচ্ছে কারণ ফেড ক্রমেই নমনীয় অবস্থানে যাবে—এমন প্রত্যাশা রয়েছে। শাটডাউন পরিস্থিতি অর্থনীতির ওপর প্রভাব ফেলতে পারে।

মার্কিন কংগ্রেস এবং হোয়াইট হাউস বাজেট বিল পাসে ব্যর্থ হওয়ায় সরকার শাটডাউনে গেছে। এতে হাজার হাজার ফেডারেল চাকরি ঝুঁকিতে পড়তে পারে এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য যেমন শুক্রবারের নন-ফার্ম পেরোল রিপোর্ট প্রকাশ বিলম্বিত হতে পারে।

বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, ফেড সুদের হার কমানোর জন্য এনএফপি রিপোর্টের ওপর নির্ভর করবে না। কেন্দ্রীয় ব্যাংকের আরও নীতি শিথিল করার সুযোগ আছে।

বিনিয়োগকারীরা এ মাসে সুদের হার কমানোর ৯৫% সম্ভাবনা দেখছেন।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে, স্পট সিলভার ১.২% বেড়ে ৪৭.২২ ডলারে, প্ল্যাটিনাম ০.৪% বেড়ে ১,৫৮০.৫৫ ডলারে এবং প্যালাডিয়াম স্থিতিশীল ১,২৫৯.৬৮ ডলারে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit