শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

টেস্ট ও টি-২০ সিরিজ খেলতে আবার জিম্বাবুয়ে সফরে যাচ্ছে আফগানিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : অক্টোবরের এবারের সফরে অনুষ্ঠিত হবে একটি টেস্ট ও ৩টি টি-২০। বুধবার (১ অক্টোবর) জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। এবারের টেস্টটি হবে ২০১৮ সালে স্ট্যাটাস পাওয়া আফগানিস্তানের ১১তম ম্যাচ। তারা এখন পর্যন্ত ভারত, আয়ারল্যান্ড, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে।

জিম্বাবুয়ে বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আফগানিস্তানকে আবার স্বাগত জানানোর সুযোগ পেয়ে খুশি। এবার একটি টেস্ট, পরে ৩টি টি-২০। দুই দেশের ম্যাচগুলো প্রতিযোগিতা এবং বিনোদনমূলক হয়ে উঠেছে। আমরা নিশ্চিত যে আসন্ন এই সফরটি আমাদের ভক্তদের জন্য একই রকম আরও কিছু উপহার দেবে।’

সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে, এরপর তিন টি-২০। টেস্টটি মাঠে গড়াবে ২০ অক্টোবর। টি-২০ ম্যাচগুলো যথাক্রমে ২৯ অক্টোবর, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর। ১০ মাস আগের তিন ফরম্যাটের সিরিজের সব কটিই আফগানিস্তান জিতেছিল; টি-২০ সিরিজটি ২-১, ওয়ানডে সিরিজটি ২-০ ও টেস্ট সিরিজটি ১-০ ব্যবধোনে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit