বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এবার পূজাকে বিঘ্ন করার জন্য পাহাড়ে এক ধরনের একটা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তাদের এ ষড়যন্ত্র কার্যকর হয় নাই। সেখানে একজনকে ধরা হয়েছিল। কিন্তু সে এ কাজের সঙ্গে জড়িতই ছিল না। কিছু সন্ত্রাসী তাকে জোর করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে। পরে দেখা গেলো ওখানে কোনো রেপই (ধর্ষণ) হয় নাই। সেখানে একজন চাকমা ডাক্তার (ভিকটিমকে) পরীক্ষা করেছে। ওনাদের যে উদ্দেশ্য ছিল সেটা সফল হয় নাই।’

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার পূজা খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। বিশেষ করে মুন্সীগঞ্জে পূজা আরও শান্তিপূর্ণভাবে হচ্ছে। এ জন্য ডিসি-এসপিসহ প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসীকে ধন্যবাদ।’তিনি বলেন, ‘আরও একটা দিন আছে। ভালোভাবে কেটে যাবে। এরপর ৬ তারিখে আছে লক্ষ্মীপূজা। সেটাও ভালোভাবে কেটে যাবে।’

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit