রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সৃজিতকে নিয়ে মুখ খুললেন মিথিলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ Time View

বিনোদন নিউজ ডেক্সঃ  পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ে করে নতুন জীবনে পা রাখলেও অভিনেত্রী মিথিলাকে নিয়ে আলোচনা থামছে না। এক সময় এই দম্পতির সুখী সংসার ছিল অনেকের আলোচনার বিষয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে।সম্প্রতি শোনা যাচ্ছে, মিথিলা আর সৃজিত নাকি একসঙ্গে থাকছেন না।

এই নিয়ে রীতিমতো গুঞ্জন চলছে—তাদের সম্পর্কে কি ফাটল ধরেছে? এ নিয়ে সম্প্রতি একটি পডকাস্টে এসে খোলামেলা কথা বলেন মিথিলা। তার কিছু বক্তব্য আবার গুজবের আগুনে ঘি ঢেলে দেয়। তিনি জানান, ‘গত বছরের জুলাই মাসের পর থেকে আমি আর কলকাতায় যাইনি। কারণ আমার ভিসা নেই। এই কথা শোনার পরই প্রশ্ন উঠতে থাকে—তবে কি সত্যিই তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে?

পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত এখনো তার স্বামী কি না। উত্তরে মিথিলা একটু কৌশলীভাবে বলেন, ‘এই কথা তো অনেকে বলছে, আমি কিছু বলতে চাই না।’ তবে তিনি জানান, এখনো তার পাসপোর্টে সৃজিতের নাম আছে। এই পডকাস্টে প্রথমবার নিজের ব্যক্তিগত জীবনের অনেক অজানা দিক শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ‘ডক্টর’ উপাধি পাওয়ার পর এটি ছিল তার প্রথম এমন প্রকাশ্য উপস্থিতি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/৩০ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit