বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী

হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটাতে এবার ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ জিততে মরিয়া বাংলাদেশ। আসন্ন ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্রয়ে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গী হয়েছে শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে লড়াইয়ে নামবে মালদ্বীপ ও পাকিস্তান।

শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত সাফের ড্রয়ে এই গ্রুপিং চূড়ান্ত হয়েছে। ড্র অনুষ্ঠানে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ছিলেন আজই আরেকবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফের সভাপতি নির্বাচিত হওয়া কাজী সালাহউদ্দিনও। সাফের সদস্য দেশ সাতটি হলেও ফিফার নিষেধাজ্ঞার কারণে ড্রয়ে রাখা হয়নি নেপালকে। সাফ অবশ্য জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নেপাল  ফিফার নিষেধাজ্ঞামুক্ত হতে পারলে তারা টুর্নামেন্টে খেলতে পারবে।
সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত করা হতে পারে। এ বিষয়ে সাফ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ২০০৩ সালে ঘরের মাঠে সর্বশেষ সাফের ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশ। এরপর আর সাফের শিরোপার দেখা মেলেনি। আবারও ঘরের মাঠে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের আসর।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit