শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

ইতালিতে পাড়ি জমাচ্ছেন রোমেরো

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক :টটেনহাম হটস্পারের অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোকে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে ইতালিয়ান ক্লাব ইন্তার মিলান। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ৪০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে দুই ক্লাব মৌখিকভাবে একমত হয়েছে।

২০২১ সালের আগস্টে আতালান্তা থেকে লোনে টটেনহামে যোগ দেন রোমেরো। উত্তর লন্ডনের ক্লাবটিতে পরের বছর স্থায়ী হন এই আর্জেন্টাইন ডিফেন্ডার। টটেনহামে মোট ১২৩ ম্যাচে ১১ গোল করেছেন রোমেরো।

গত বছর সন হিউং-মিনের বিদায়ের পর সাবেক কোচ টমাস ফ্রাঙ্ক রোমেরোকে দলের অধিনায়ক করেন। তবে চলতি গ্রীষ্মেই নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন রোমেরো।

টটেনহামের প্রধান কোচ রবার্তো ডি জার্বিও নিশ্চিত করেছেন, রোমেরোর সিদ্ধান্তকে তিনি সম্মান করছেন। এপ্রিল মাসে দায়িত্ব নেওয়ার পর খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগত আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা দলকে লক্ষ্য পূরণে সাহায্য করবে, তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে।

ডি জার্বি বলেন, ‘রোমেরো আমার সঙ্গে অসাধারণ ছিল। তার আচরণ, পেশাদারিত্ব ও দলের প্রতি সম্মান ছিল অনুকরণীয়। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর আমাদের বার্তা বিনিময় হয়েছিল, কিন্তু তাকে থেকে যাওয়ার জন্য আমি কখনও চাপ দিইনি। আমি সবসময় খেলোয়াড়দের ইচ্ছাকে সম্মান করি।’

তিনি জানান, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের পর রোমেরোর সঙ্গে তার বার্তা বিনিময় হয়েছিল। তবে তাকে থেকে যাওয়ার জন্য কখনও চাপ দেননি। 

জার্বি বলেন,‘রোমেরো বিশ্বের অন্যতম সেরা সেন্টার-ব্যাক। কিন্তু আমি সবসময় খেলোয়াড়দের ইচ্ছাকে সম্মান করতে চাই।’

ইন্তারের আগ্রহের আগে রোমেরোকে দলে নিতে চেয়েছিল বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদও। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ ক্লাবগুলোর সঙ্গে কোনো সমঝোতা হয়নি।

রোমেরোর সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে ইতোমধ্যে নিজেদের রক্ষণভাগ শক্তিশালী করেছে টটেনহাম। গ্রীষ্মের দলবদলে ইয়ান পল ফান হেকে ও মার্কোস সেনেসিকে দলে ভিড়িয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি।

দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা হলেও এখনও ইন্তারের সঙ্গে রোমেরোর ব্যক্তিগত শর্ত চূড়ান্ত হয়নি। তার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনে নতুন মৌসুমে ইতালিয়ান ফুটবলে নতুন অধ্যায় শুরু করবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit