বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

বাবা বিজয়কে নিয়ে হলিউড সিনেমা বানাতে চান জেসন সঞ্জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী সুপারস্টার এবং বর্তমানে রাজনীতিতে পা রাখা থালপতি বিজয়কে নিয়ে বড় পর্দার স্বপ্ন কেবল তার কোটি কোটি ভক্তেরই নয়, বরং তার ছেলে জেসন সঞ্জয়েরও। উদীয়মান এই তরুণ চলচ্চিত্র নির্মাতা জানিয়েছেন, যদি কখনো সুযোগ আসে তবে তিনি তার বাবা বিজয় এবং হলিউডের খ্যাতিমান অ্যাকশন তারকা জেসন স্টেথামকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি ড্রিম হলিউড প্রজেক্ট পরিচালনা করতে চান। 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই কাল্পনিক অথচ রোমাঞ্চকর সিনেমা ভাবনার কথা প্রকাশ করে বিনোদনপাড়ায় ব্যাপক চর্চার জন্ম দিয়েছেন তিনি।

‌‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেসন সঞ্জয়ের কাছে জানতে চাওয়া হয়েছিল, যদি হলিউড অ্যাকশন কিংবদন্তি জেসন স্টেথাম তার সঙ্গে কাজ করতে চান, তবে তামিল সিনেমা ইন্ডাস্ট্রি থেকে তিনি কাকে বেছে নেবেন। প্রশ্নটির উত্তরে কোনো দ্বিধা না রেখে এক মুহূর্তের মধ্যে জেসন বলেন, আমার বাবা (বিজয়)। তাদের এই যৌথ প্রযোজনা বা কাজ চমৎকার এক যুগলবন্দি হবে। তবে এই ধরনের সাহসী মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে যে ট্রোল ও মিমের বন্যা বয়ে যেতে পারে, তা রসিকতা করে নিজেই স্বীকার করে নেন এই স্টার কিড।

তামিল ইন্ডাস্ট্রির এত বড় সুপারস্টারের ছেলে হওয়া সত্ত্বেও অভিনয়ের পরিবর্তে কেন পরিচালকের চেয়ারকে বেছে নিলেন—এমন প্রশ্নের জবাবে জেসন সঞ্জয় জানান, ছোটবেলা থেকেই সিনেমার শুটিং সেটে ঘুরে বেড়ানোর পরিবেশ তার এই চিন্তাধারা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ছোটবেলা থেকেই সিনেমার সেটে যাতায়াত করার সুযোগ আমার ছিল। এটা নিঃসন্দেহে আমার একটি বিশেষ সুযোগ বা অধিকার ছিল বলা যায়। সেখানে দারুণ সব অভিজ্ঞতা হয়েছে এবং ওই পরিবেশের সঙ্গে আমি অভ্যস্ত হয়ে উঠেছিলাম। সেটে যাওয়াটাকে জীবনেরই একটা স্বাভাবিক অংশ বানিয়ে ফেলেছিলাম। মূলত সেখান থেকেই সিনেমার প্রতি আগ্রহের স্ফুরণ ঘটে।

সিনেমা নির্মাণ তার প্রথম জীবনের লক্ষ্য ছিল না উল্লেখ করে জেসন তার জীবনের পথবদলের গল্পও শেয়ার করেন। তিনি বলেন, প্রথমে আমি একজন পাইলট হতে চেয়েছিলাম। এর মাঝে কিছুদিন ক্রিকেটার হওয়ার প্রতিও ঝোঁক ছিল। মূলত একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকে সিনেমার প্রতি আসল আগ্রহ জন্মাতে শুরু করে। এরপর কলেজে পড়ার দিনগুলোতে স্থির করি যে চলচ্চিত্র নির্মাণ নিয়েই এগোব।

নায়ক হওয়ার প্রতি কখনো কোনো আকর্ষণ অনুভব করেননি জানিয়ে জেসন আরও যোগ করেন, গল্প বলাটাই চিরকাল তার আসল আকর্ষণ ছিল। তিনি বলেন, ছোটবেলা থেকেই গল্প বলতে আমি খুব ভালোবাসতাম, বন্ধুদের সামনে নানা ঘটনা বানিয়ে বানিয়ে বলতাম। আস্তে আস্তে সেইসব ভাবনা কাগজে আঁচড় কাটতে শুরু করি, যা একসময় শখে পরিণত হয়। পরবর্তীতে সিনেমা মেকিং শেখার জন্য আমি কানাডায় যাই এবং সেখানেই স্পষ্টভাবে বুঝতে পারি যে আমি জীবনে আসলে কী করতে চাই।

উল্লেখ্য, অভিনেতা সন্দীপ কিষাণকে প্রধান চরিত্রে রেখে ‘সিগমা’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জেসন সঞ্জয়। প্রথমে সিনেমাটি ৩১ জুলাই মুক্তির কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়। 

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৬,/সকাল ১১:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit