বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া ফ্যাসিবাদ দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত: পানিসম্পদ মন্ত্রী

জন্মদিনে হাসিনাকে জুতাপেটা, কুকুরকে খাওয়ানো হলো কেক!

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ৭৯তম জন্মদিন আজ রোববার। তার জন্মদিন উপলক্ষে এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘দ্য রেড জুলাই’ নামে একটি সংগঠন ব্যতিক্রম কর্মসূচির আয়োজন করে। 

হাসিনার জন্মদিনকে ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে আখ্যা দিয়ে সংগঠনটির কর্মীরা তার ছবিতে জুতা নিক্ষেপ করে এবং কেক কেটে কুকুরকে খাওয়ান। এ সময় তারা ‘শুভ শুভ শুভদিন, খুনি হাসিনার জন্মদিন’, ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’— এমন নানা স্লোগান দেন। পরে কেক কেটে কুকুরকে খাওয়ানো হয়।

এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। কর্মসূচি উদযাপনকারীরা বলেন, আজ স্বৈরাচারী সরকার খুনি হাসিনার জন্মদিন ছিল। বিগত শাসন আমলে আমরা দেখতাম প্রতিটি বিশ্ববিদ্যালয়, কলেজের হলে হলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দালালরা শিক্ষার্থীদের বাধ্য করে এ জন্মদিন পালন করাতো। 

তারা আরও বলেন, শুধু হাসিনা না, মুজিব পরিবারের সঙ্গে সম্পৃক্ত যত ধরনের দিবস ছিল সবগুলোতেই শিক্ষার্থীদের ভয় দেখিয়ে পালন করাতো। 

‘এটা এখন ইতিহাসের ঘৃণ্য দিন হিসেবে পরিচিত হয়েছে’ উল্লেখ করে তারা বলেন, সেই ধারাবাহিকতায় আমরা এ দিনটি ঘৃণ্য দিন হিসাবেই উদযাপন করতে চাই।

সংগঠনের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, হাসিনার জন্য যে কেক কাটা হয়েছে সেই কেক কুকুর‌ও খেতে চাচ্ছে না। কুকুর‌ও বোঝে যে হাসিনা কতটা স্বৈরাচার ছিল।

তিনি বলেন, বিগত শাসন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে যারা রাজনীতি করতেন না, তাদেরকেও বাধ্য করে এ দিনটি পালন করাতো। 

এ আয়োজনটি প্রতিবাদ উল্লেখ করে তিনি বলেন, আমরা বোঝাতে চাই ভবিষ্যতে‌ও যেন কোনো শাসক স্বৈরাচারী হাসিনার মতো বাধ্য করে কোন দিবস পালন না করায়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit