শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মায়ের সামনেই দেহ থেকে শিশুর মাথা আলাদা করে ফেললেন যুবক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View
সংগ্রীহিত ছবি..

অপরাধ নিউজ ডেক্সঃ  মায়ের সামনেই মাত্র পাঁচ বছরের শিশুকে খুন করেছেন এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা দেহ থেকে আলাদা করেন তিনি। সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন শিশুটির মাও। পরে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত হন ওই যুবক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারতের মধ্যপ্রদেশের ধার জেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত যুবকের নাম মহেশ (২৫)। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে বাইকে করে কালু সিংহ নামে এক ব্যক্তির বাড়ির সামনে আসেন তিনি। কোনো কথা না বলেই ধারালো অস্ত্র হাতে ঘরে ঢুকে শিশুটির ওপর হামলা চালান। পরিবারের সদস্যরা বলছেন, অভিযুক্তকে তারা চিনতেনও না।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিশুটির মা ঘরে একা ছিলেন। হামলাকারীকে আটকাতে গেলে তিনিও আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তারা ঘরে ঢুকে শিশুটির নিথর দেহ দেখতে পান। এ সময় যুবককে ধরে গণপিটুনি দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহেশকে উদ্ধার করে হাসপাতালে নিলেও পথেই তার মৃত্যু হয়।

পুলিশের ধারণা, যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন। মহেশের পরিবারও একই দাবি করেছে। তারা জানিয়েছেন, তিন-চার দিন ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন তিনি। ঘটনার কয়েক ঘণ্টা আগে একটি দোকান থেকে চুরিও করেছিলেন মহেশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৫.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit