মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম

দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

ডেস্কনিউজঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার সময়ের বেশির ভাগ সময়ই ভারতে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে সীমান্ত পারাপারও করতেন। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানী থেকে তাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর দেশ ছেড়ে ভারতে আত্মগোপনে চলে যান অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা এই সাবেক সেনা কর্মকর্তাকে ধরিয়ে দিতে একসময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতে অবস্থানকালে মেজর মোজাফফর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে তিনি ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতেন বলেও তথ্য পেয়েছে তদন্ত-সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বুধবার (১৫ জুলাই) দিবাগত মধ্যরাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মেজর মোজাফফর দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

ডিএমপির সূত্র জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কোর্ট মার্শালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

মেজর মোজাফফর হোসেনের বিরুদ্ধে ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ আছে, হত্যাকাণ্ডের সময় তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করেছিলেন।

ওই হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে একাধিক সেনা কর্মকর্তার বিচার হয়। এতে ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তবে মেজর মোজাফফর দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এবার ৪৫ বছর পর তাকে আটক করা হলো।

কিউএনবি/বিপুল/১৬.০৭.২০২৬/রাত ৯.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit