রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

নরসিংদীতে প্রবাসীর গলা-হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯১ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ঘটনায় এক যুবকের গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ এবং ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল টানস্টেশন ও রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ জানায়, সকালে ঘোড়াশাল টানস্টেশনের রেললাইনের পাশ থেকে গণি মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তাঁর গলা ও হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। নিহত গণি মিয়া ঘোড়াশাল পৌরসভার আঁটিয়াগাও মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি তিন মাস আগে প্রবাস থেকে ছুটিতে দেশে আসেন। কয়েকদিনের মধ্যে তাঁর সিঙ্গাপুরে ফেরত যাওয়ার কথা ছিল। নিহতের বড় ভাই মনির হোসেন বলেন, শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গণি মিয়া। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। সকালে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তাঁরা গিয়ে শনাক্ত করেন। পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিমুদ্দিন বলেন, ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে। অপরদিকে একইদিনে বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াশাল রেলসেতুতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী নিহত হন।

স্থানীয়রা জানান, গাজীপুরের কালিগঞ্জ থেকে ঘোড়াশালের দিকে আসার সময় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. নাজিমুদ্দিন।

কিউএনবি/আয়শা/২৭ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit