রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

মোস্তাফিজের ওপর ‘কারও যেন নজর না লাগে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর নান্দনিক পারফরম্যান্সে বিশ্বের নজর কেড়েছেন মোস্তাফিজুর রহমান। ধারাবাহিক পারফরম্যান্সে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো টি-টোয়েন্টির জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন কাটার মাস্টার।

জাতীয় দলের এই অভিজ্ঞ পেসার বাংলাদেশ দলের অন্যতম সম্পদ। বাংলাদেশ দলের ভরসার অন্যতম নাম মোস্তাফিজুর রহমান। এশিয়া কাপের চলতি আসরে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছেন ‘দ্য ফিজ’। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে আছেন বাঁহাতি এই পেসার।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেট শিকার করে জয়ের পথ সহজ করে দেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসার। বিশেষ করে ডেথ ওভারে তার বোলিং দলকে দিয়েছে বাড়তি সুবিধা। তাই ভারতের বিপক্ষেও মোস্তাফিজের ওপরই ভরসা রাখছে দল।

এব্যাপারে মঙ্গলবার জাতীয় দলের অলরাউন্ডার শেখ মাহেদী হাসান বলেন, ‘কারও যেন নজর না লাগে মোস্তাফিজকে। সে এভাবে ধারাবাহিকভাবে এভাবে বোলিং করতে থাকুক।’

মোস্তাফিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১৪৯ উইকেট শিকার করেছেন। যা সাকিব আল হাসানের সমান। বিশ্বের অনেক নামী বোলারকে ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা আছে তার। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit