শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের

আরও কঠোর ইরান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায়, সাম্প্রতিক দিনগুলোতে তেহরান সফররত পাকিস্তানি সেনাপ্রধানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাবনা পেশ করা হয়েছে। ইরান বর্তমানে এই প্রস্তাবগুলো খতিয়ে দেখছে। যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। 

বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ইরানের আলোচক দল তাদের জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেবে না এবং কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করবে না।

চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে বর্তমানে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। গত সপ্তাহে পাকিস্তানে দুই পক্ষের মধ্যে প্রাথমিক দফার আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। 

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ সাফ জানিয়ে দিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতির চূড়ান্ত অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে সব ধরনের নৌ-চলাচলের ওপর তেহরান কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখবে। তারা আরও জানিয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় প্রণালীটি আংশিক বা শর্তসাপেক্ষে খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে প্রণালীটি খুলে দেওয়া হলেও সেক্ষেত্রে জাহাজগুলোকে তেহরানের কাছ থেকে ট্রানজিট সার্টিফিকেট গ্রহণ করতে হবে এবং নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতকরণ সংক্রান্ত প্রয়োজনীয় ফি প্রদান করতে হবে।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit