শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

হাসিনাকে ঘিরে চক্রান্তের জাল তৈরি করছে ভারত: রিজভী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনাকে কেন্দ্র করে চক্রান্তের জাল তৈরি করছে ভারত, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্রিকসে যোগ না দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে শক্তিশালী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন৷ 

অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তের পরদিনই একটি ইউনিট বিকল হওয়ার অযুহাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। ঘাটতি দেখা দেয় দেশের বিদ্যুৎ খাতে৷ সরকার বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট সমাধানে কাজ করছে বলেও জানান তিনি৷ 

বাংলাদেশকে যারা একাত্তরের পূর্বাপর জায়গায় নিয়ে যেতে চায়, তাদের সেই প্রতিশোধের নেশা এ দেশের মুক্তিযুদ্ধকামী জনগণ প্রতিহত করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। 

তিনি দাবি করেন, বিএনপি সরকারের সমালোচনার কারণে কেউ গুম-খুনের শিকার হয়নি৷

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit