বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

কপাল পুড়ছে রিয়াল মাদ্রিদের একাধিক ফুটবলারের!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : এ যেন নক্ষত্রের পতন। দলে সব তারকা ফুটবলারদের ছড়াছড়ির পরও আরও একটা মৌসুম শিরোপা ছাড়া রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে দুই লেগেই হারের পর ব্যর্থতা নিয়ে গভীরভাবে সবকিছু পর্যালোচনা করছে ক্লাব কর্তৃপক্ষ। আর এই পর্যালোচনায় ক্যারিয়ারে ফুলস্টপ পড়ে যেতে পারে আরবেলোয়াসহ একাধিক ফুটবলারের। 

শুধু চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতাই নয়। পুরো মৌসুমের পোস্টমোর্টেম করেই নতুন কোচের দিকে ঝুঁকছে রিয়াল মাদ্রিদ। সেক্ষেত্রে আরবেলোয়া অধ্যায় প্রায় শেষ সেটা ধরেই নেয়া যায়। রিয়ালের সম্ভাব্য কোচের তালিকায় আছেন ইয়ুর্গেন ক্লপ, দিদিয়ের দেশম, লিওনেল স্ক্যালোনি ও জোসে মরিনহোর নাম। তবে তাদের অনেকের সঙ্গেই জাতীয় দলের সংশ্লিষ্টতা থাকায় বিশ্বকাপের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় লস ব্ল্যাঙ্কোস।
 
কোচের মতো ফুটবলারদের ক্ষেত্রেও একই নীতিতে যেতে পারে রিয়াল মাদ্রিদ। তবে পরিকল্পনা নেই তারকা ফুটবলারদের বিদায় বলার। কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস, জুড বেলিংহ্রাম, আর্দা গুলার, থিবো কর্তোয়াদের রেখেই নতুন পরিকল্পনার পথে হাঁটতে চায় ক্লাব কর্তৃপক্ষ। তবে বিদায় বলে দেওয়া হতে পারে রক্ষণের একাধিক ফুটবলারকে। এছাড়াও ক্লাবের পছন্দের তালিকায় থাকার পরও আসছে মৌসুমে বিদায় ঘণ্টা বাজতে পারে এদুয়ার্দো কামাভিঙ্গার।
 
দেশটির গণমাধ্যমে খবর আসছে, মৌসুমে ধার থেকে রিয়াল মাদ্রিদ দলে ফেরাতে পারে তাদের একাডেমির প্রোডাক্ট নিকো পাজকে। কমো’তে দুর্দান্ত পারফর্ম করে চলেছেন আর্জেন্টাইন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাই তার ওপর আস্থা রাখতে চায় ক্লাব ম্যানেজমেন্ট। একই চিন্তাভাবনা চলছে এন্দ্রিককে নিয়েও। তবে বিক্রি না করলেও ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে পাঠাতে পারে মাদ্রিদের রাজারা।
 
টানা দুই মৌসুম ট্রফিলেস থাকার পর রিয়াল ভক্তদের মাঝে বিরাজ করছে হতাশা। তাদের প্রত্যাশার ছিঁটেফোঁটাও পুরণ করতে পারেননি এমবাপে ভিনিসিউসরা। সামর্থ্য থাকার পরও কেনো তারা ব্যর্থ হলেন, এমন প্রশ্ন যখন বিভিন্ন মহলে, তখন ভক্তদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
 
এমবাপ্পে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়া হতাশাজনক। কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন এমন হতাশা আর না আসে, সেজন্য আমাদের আরও কঠোর পরিশ্রম করতে হবে। আমরা কখনোই হাল ছাড়ব না! ভক্তদের বলতে চাই, আমি তোমাদের কথা দিচ্ছি, আমরা আবার জিততে শুরু করব, এবং সেটা খুব শিগগিরই।’
 
এদিকে, শুধু কোচ আর ফুটবলার নয়। আসছে মৌসুমে পরিবর্তন আসতে পারে রিয়াল মাদ্রিদের নীতি নির্ধারণী পর্যায়েও। স্পোর্টিং ডিরেক্টর থেকে শুরু করে স্কউটিং বিভাগেও হতে পারে রদবদল।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit