সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

পাকিস্তানের কোচ হলেন সরফরাজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হেড কোচের দায়িত্ব নিয়েছেন। পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি।

সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।

এছাড়া আরেক বিশ্বকাপ জয়ের নায়ককেও কোচিং প্যানেলে এনেছে পাকিস্তান। ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। তিনি পাকিস্তান দলে থাকবেন বোলিং কোচের দায়িত্বে। 

এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ করে এনেছে পাকিস্তান। আইসিসি ট্রফি জেতার স্বাদ তিনিও পেয়েছেন। ২০১৬ সালে মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে পায় পাকিস্তান, সেই দলের নিয়মিত সদস্য ছিলেন আসাদ। তিনি তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলেছেন। টেস্টে তার সেরা পারফরম্যান্স ছিল। ৭৭ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৪৬৬০ রান করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit