শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের গুরুতর অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার অজুহাত দেখিয়ে ইসরায়েল মূলত নতুন নতুন এলাকা দখলে মত্ত বলে অভিযোগ করেছে তুরস্ক। শনিবার ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ায় আয়োজিত এক কূটনৈতিক ফোরামে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই বিস্ফোরক মন্তব্য করেন। 

সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা নিয়ে দুই আঞ্চলিক শক্তির মধ্যে চলা তীব্র কূটনৈতিক বাদানুবাদের মধ্যেই এই বক্তব্য সামনে এলো।

ফোরামের একটি প্যানেল আলোচনায় ফিদান বলেন, ইসরায়েল আসলে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়, তাদের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনিদের আরও জমি দখল করা। তিনি অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক মহলে নিজেদের আত্মরক্ষার স্বার্থে কাজ করছে বলে একটি বিভ্রম তৈরি করেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এটা পরিষ্কার হয়ে গেছে যে, তাদের উদ্দেশ্য এর চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী। গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ছাড়িয়ে এখন লেবানন ও সিরিয়ার দিকেও ইসরায়েল তাদের দখলদারিত্ব ও সম্প্রসারণবাদী নীতি বিস্তার করছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, এই ধারা এখনই বন্ধ হওয়া উচিত। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, এই অঞ্চলে শান্তিতে বসবাসের একমাত্র উপায় হলো প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা। অন্যের ওপর শক্তি প্রয়োগ করে দীর্ঘমেয়াদী শান্তি অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, গাজা যুদ্ধে ইতিমধ্যে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় আঙ্কারা ও তেল আবিবের মধ্যে সম্পর্ক চরম তিক্ততার পর্যায়ে পৌঁছেছে।

মধ্যপ্রাচ্য সংকটের বাইরে ফিদান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন। তিনি জানান, ইরান কেন্দ্রিক উত্তজনা বৃদ্ধি পাওয়ায় ইউক্রেন সংকট কিছুটা আড়ালে চলে গেছে। তবে তুরস্কের এই নিভৃত কূটনৈতিক প্রচেষ্টা চলমান রয়েছে। 

সূত্র: ডেইলি সাবাহ

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit