শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
এটি গণমানুষের বাজেট : স্বরাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনের রোগীদের ৬ হাসপাতালে যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশনা অভিবাসন কমাতে বড় সিদ্ধান্তের পথে সুইজারল্যান্ড, নজিরবিহীন গণভোটের আয়োজন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে মমতার বিরুদ্ধে মামলা বিশ্বকাপে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন যারা রবিবার জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই হতে পারে : রয়টার্স ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই! ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর ৮৯ দিনে হাম ও উপসর্গে মৃত্যু ৬৪৩ জনের

আবার শুরুর জায়গায় ফিরে গেল যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক দিন আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সম্ভাবনা নিয়ে বেশ আশাবাদ তৈরি হয়েছিল। দুই পক্ষ থেকেই ইতিবাচক ইঙ্গিত আসছিল, এমনকি অনেকটা ইচ্ছাপ্রসূত ধারণা বা ‘উইশফুল থিংকিং’ও ছড়িয়ে পড়েছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সেই আশার জায়গা থেকে আবার পুরোপুরি সরে এসেছে আলোচনা। পরিস্থিতি এখন কার্যত ‘ব্যাক টু স্কয়ার ওয়ান’—অর্থাৎ আবার একেবারে শুরুতে ফিরে গেছে।

তেহরান থেকে আল-জাজিরার সংবাদদাতা আলি হাসেম জানিয়েছেন, হরমুজ প্রণালিতে বর্তমানে যা ঘটছে, সেটিই যুক্তরাষ্ট্র–ইরান আলোচনার অচলাবস্থার বাস্তব প্রতিফলন। তার মতে, এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একমাত্র সরাসরি মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে এই প্রণালিতেই। পাকিস্তান, তেহরান বা ওয়াশিংটনে যা-ই আলোচনা হোক না কেন, তার প্রভাব পড়ছে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা শিথিল বা কঠোর হওয়ার মধ্য দিয়ে।

ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময়ে যে অবস্থান তুলে ধরেছেন, তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চিরতরে শূন্যে নামিয়ে আনতে হবে এবং দেশটির কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে।

এই দাবির জবাবে ইরান কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি পক্ষ বলেছে, ইউরেনিয়াম তাদের কাছে শুধু একটি খনিজ নয়—এটি মাটির মতোই, ভূমির মতোই পবিত্র। ফলে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।

এ ছাড়াও আলোচনায় আরও কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় এখনো তোলা হয়নি। এর মধ্যে রয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে দেশটির আঞ্চলিক প্রভাব ও ভূমিকা। এসব বিষয় কীভাবে সমাধান হবে, সে ব্যাপারে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।

এর আগে একটি পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল—যুক্তরাষ্ট্র ও ইরান প্রথমে একটি সমঝোতার কাঠামোতে (ফ্রেমওয়ার্ক) একমত হবে। এরপর পাকিস্তানে গিয়ে সময়সূচি নির্ধারণ করা হবে। এমনকি আনুষ্ঠানিক আলোচনার আগে শত্রুতামূলক কার্যক্রম বন্ধের ঘোষণা আসতে পারে বলেও ধারণা ছিল।

কিন্তু সেই পরিকল্পনা বাস্তব রূপ পায়নি। ট্রাম্পের অবস্থান এবং ইরানের কঠোর প্রতিক্রিয়ার পর স্পষ্ট হয়ে গেছে, দুই দেশের মধ্যে ব্যবধান এখনো এতোটাই গভীর যে, তা মেটানো সহজ নয়।

ফলে সাম্প্রতিক সকল আশাবাদ ভেস্তে গিয়ে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনা আবার সেই শুরুর জায়গাতেই আটকে রয়েছে—যেখান থেকে সব শুরু হয়েছিল। সূত্র : আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/রাত ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit