শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের আবহাওয়া অধিদফতরের (পিএমডি) জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানায়, শনিবার (১৮ এপ্রিল) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার এবং খাইবার পাখতুনখোয়ার (কেপি) বেশ কয়েকটি অংশ তীব্রভাবে কেঁপে উঠে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রালেও কম্পন অনুভূত হয়েছে। রাওয়ালপিন্ডিতেও কম্পন অনুভব করেছেন বাসিন্দারা। ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯৯ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই ভূমিকম্প হয়। সাম্প্রতিক দশকগুলোতে দেশটিতে একাধিক বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছে। চলতি মাসের শুরুতে পাকিস্তানে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফেব্রুয়ারিতে ৫ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। 

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit