বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাহাড়ের চূড়ায় যার বসবাস, সেই পাহাড়ই কেড়ে নিল তার প্রাণ! অদম্য সাহসের প্রতীক ও বিশ্বরেকর্ডধারী নেপালি পর্বতারোহী নির্মল পূর্জা আর নেই। পাকিস্তানের ‘ব্রড পিক’ পর্বতে এক ভয়াবহ তুষারধসে তিনি এবং আরও দুই নেপালি আরোহী প্রাণ হারিয়েছেন।

বৃহস্পতিবারের এই দুর্ঘটনার পর শনিবার সকালে ক্যাম্প-১ এর কাছে ড্রোনের মাধ্যমে পাঁচটি মরদেহ শনাক্ত করা হয়। এর আগে উদ্ধার হয়েছিল আরও তিনটি মৃতদেহ। বৈরী আবহাওয়া ও দুর্গম পথ পেরিয়ে মিংমা গ্যালজে শেরপা এবং সিরবাজ খানের নেতৃত্বাধীন উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় নিশ্চিত করে।

নির্মলের প্রতিষ্ঠান ‘এলিট এক্সপেড’ ফেসবুকে এক আবেগঘন বার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একইসঙ্গে প্রাণ হারিয়েছেন তার বিশ্বস্ত গাইড ও সঙ্গী পুরবা বাহাদুর গুরুং (যুক্তা) এবং নিমা শেরপা।

প্রতিষ্ঠানটি জানায়, এই অপরিসীম ক্ষতি প্রকাশের কোনো ভাষা নেই। বড় স্বপ্ন দেখা এই মহান আরোহী তার সাহস ও নেতৃত্বের মাধ্যমে কোটি মানুষকে আত্মবিশ্বাসী হতে শিখিয়েছিলেন।

সাবেক ব্রিটিশ গুর্খা সেনা নির্মল পূর্জা ২০১৯ সালে মাত্র ৬ মাস ৬ দিনে ৮,০০০ মিটারের বেশি উঁচু বিশ্বের ১৪টি শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েন। তার এই দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘১৪ পিকস: নাথিং ইজ ইমপসিবল’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়।

উদ্ধারকারী দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের গোপনীয়তা রক্ষার আহ্বান জানিয়েছে ‘এলিট এক্সপেড’। প্রতিষ্ঠানটির মতে, ‘নিনমসদাই ফাউন্ডেশন’সহ তার অন্যান্য উদ্যোগ এবং অগণিত মানুষের মাঝেই তিনি বেঁচে থাকবেন। শোকবার্তায় বলা হয়, ‘তোমার প্রাণশক্তি ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মকে চিরকাল পথ দেখাবে।’

কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৬,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit