শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চৌগাছায় দূর্গা পূজা উপলক্ষে তিন শতাধিক সনাতনী নারীকে শাড়ি দিলেন জামায়াত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জামায়াত ইসলামের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩শতাধিক সনাতন ধর্মী নারীকে শাড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে এ শাড়ি বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। বক্তৃতা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ও হাকিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান হাফেজ আমিন উদ্দিনখান।


উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান আল মামনের পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাবেক পৌর প্যানেল মেয়র মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ। বক্তৃতা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র।

সভা শেষে উপজেলার ১১টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার তিন শতাধিক সনাতন ধর্মী নারীকে একটি করে শাড়ি প্রদান করা হয়। সভায় জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ বলেন, আমরা এই শাড়ি আপনাদের কোন অনুদান হিসেবে দিচ্ছিনা। আমরা ভাই হিসেবে বোনেদের উপহার হিসেবে এই শাড়ি প্রদান করছি। আমাদের ক্ষুদ্র সাধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটুকু করার চেস্টা করেছি। ভবিষ্যতে জনগন যদি জামায়াত ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসে তাহলে রাষ্ট্রীয় ভাবেও আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

অন্যদিকে পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, আমরা জামায়াতে ইসলামীর এই আয়োজনে অভিভুত হয়েছি। গতবছর তারা অল্প কিছু শাড়ি দিয়েছিলো। এবার যে এতো বড় আয়োজন করেছে আমরা সত্যিই অভিভুত হয়েছি। আমরা আশীর্বাদ করি আগামীতে তারা এই আয়োজন আরও বেশি করতে পারে। জামায়াতে ইসলামী এতবড় একটি আয়োজন করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আরও বলেন গত বছর ৫ আগস্টের পর চৌগাছাসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতারা যেভাবে আমাদের পাশে দাড়িয়েছেন, সেভাবেই ভবিষ্যতেও আমাদের পাশে থাকবে বলে আমরা বিশ্বাস করি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit