শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কাজে দূর্নীতি ও অনিয়মে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ Time View
আহমদ বিলাল খান : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রায় ১৬ টি সরকারি প্রতিষ্ঠানে দূর্নীতি ও প্রকল্প বাস্তবায়ন কাজে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা পরিষদে অভিযান পরিচালনা করেন দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালামসহ একটি টিম। 
অভিযানে দুদক কর্মকর্তারা সাজেকের গাড়ি পার্কিং কাজের ফাইল, জেলা পরিষদের টোলের ফাইল, বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের ফাইলসহ নানা কাজের টেন্ডারের ফাইল তলব করেন। এ সময় দুদককে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, প্রকৌশলী উজ্জ্বল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ফাইল দেখান।

দুদক রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পরিচালক জাহিদ কালাম বলেন, জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়মসহ সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে আজ সকাল থেকে দুদক অভিযান পরিচালনা করেছে। জেলা পরিষদের কর্মকর্তাদের বক্তব্যে আমরা সন্তষ্ট হইনি। চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তারা ঢাকায় অবস্থান করায় আমরা তাদের কোনো বক্তব্য নিতে পারিনি। তবে জেলা পরিষদের অনিয়ম নিয়ে দুদকের অভিযান অব্যাহত থাকবে। পরে জেলা পরিষদ সদস্যসহ তিনি জেলা পরিষদের আওতাধীন প্রকল্প পরিদর্শন করেন।

অভিযান পরিচালনাকালে দুদক রাঙ্গামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন, বোরহান উদ্দিনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ নির্বাহী প্রকৌশলী ঢাকায় অবস্থান করায় অভিযানকালে তাদের বক্তব্য নিতে পারেনি দুদক।

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit