বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

ট্রাম্পে ১০০ শতাংশ শুল্কারোপের হুমকিতে যে প্রতিক্রিয়া জানাল চীন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

নিউজ ডেক্সঃ  রাশিয়া থেকে তেল কেনার দায়ে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্কারোপ করতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেইজিং ট্রাম্পের এমন আহ্বানের প্রতিক্রিয়া জানিয়েছে। খবর এনডিটিভি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সংঘাত সমাধানে বেইজিং শান্তি আলোচনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, যুদ্ধ কখনও সমস্যার সমাধান করতে পারে না। এ অবস্থায় নিষেধাজ্ঞা আরোপ পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।

চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী তানজা ফাজনের সঙ্গে দেখা করার পর লুব্লিয়ানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

ওয়াং ই বলেন, যুদ্ধে অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই চীনের। কারণ চীন সব সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়ে আসছে। তিনি আরও বলেন, ‘চীন ও ইউরোপের প্রতিদ্বন্দ্বিতা করা উচিত নয়; বরং বন্ধু হওয়া উচিত। একে অপরের মুখোমুখি হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত।গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোকে চীনের ওপর ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক আরোপ করার আহ্বান জানানোর পর চীনা পররাষ্ট্রমন্ত্রী এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit