বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিপদ থেকে রক্ষা পেলেন চমক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ Time View

নিউজ ডেক্সঃ  অল্পের জন্য বড় বিপর্যয় এড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঝলমলে আলো আর করতালির মাঝে অ্যাওয়ার্ড হাতে মঞ্চ থেকে নামতেই ঘটে গেল এক চমকে দেওয়া ঘটনা। মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশে নেমে আসে শঙ্কার ছায়া।

সম্প্রতি দেশীয় গণমাধ্যমের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সোনালি কাজের শাড়ি ও নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন চমক। হাতে অ্যাওয়ার্ড নিয়ে মঞ্চ থেকে নামার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই মুহূর্তে পাশের একজন এগিয়ে এসে তাকে সামলে দেন; ফলে মেঝেতে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পান অভিনেত্রী।

ঘটনার পর চমককে কিছুটা ভীত অবস্থায় দেখা গেলেও দ্রুত নিজেকে সামলে নেন তিনি। ভিডিওতে স্পষ্ট হয়, তার শাড়ির আঁচলের ওপর একজন দাঁড়িয়ে ছিলেন, যা খেয়াল না করায় এই দুর্ঘটনা ঘটে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানান। বিশেষ করে চমকের আঁচলের ওপর দাঁড়িয়ে থাকা সেই ব্যক্তির ওপর ক্ষোভ প্রকাশ করেন অনেকে। উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজে পা রাখেন চমক। এরপর ২০২০ সালে তিনি অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলোর মধ্যে রয়েছে, ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ আরও অনেক নাটক।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৪সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit