রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শার্শায় যুবলীগ নেতার অবৈধ্য বিদ্যুৎ’র টানা লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় যুবলীগ নেতার অবৈধ্য বিদ্যুতের টানা রাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রান হারিয়েছে। ঘটনাটি ঘটেছে শুত্রুবার শার্শা উপজেলার সেতাই গ্রামে। রাসেল সেতাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ও স্থানীয় হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সূত্রে জানাগেছে, শার্শা উপজেলার গোগা ইউনিয়নের সেতাই গ্রামের যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকির তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তার আম বাগানের মধ্যে দিয়ে মাছের ঘেরে অবৈধ্য ভাবে বিদ্যুৎ এর টানা সংযোগ নেয়। সে তার আম বাগান একই গ্রামের জালাল শেখের কাছে বর্গাদেয়। শুক্রুবার জালাল শেখ আম বাগানে গাছের শুকনো ডাল কাটার সময় বিদ্যুৎ এর তার ছিড়ে যায়।

জালাল শেখ বিদ্যুৎ এর তার মেরামত না করলে বাগানের ভিতরে বিদ্যুৎ এর তার পড়ে থাকে । জালাল শেখ আম গাছের শুকনা ডালগুলো স্থানীয় স্কুল শিক্ষক জুয়েল রানার কাছে বিক্রি করে। এরপর স্কুল শিক্ষক জুয়েল রানা তার প্রাইভেট ছাত্রদের দিয়ে আম বাগান থেকে কাঠগুলো আনতে বলে। এ সময় অসাবধানতায় রাসেল বিদ্যুৎ’র ঐ তারে জড়িয়ে বিদ্যুৎস্পুষ্ঠ হয়ে ঘটনা স্থলেই মারা যায়।

এ ঘটনায় যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকির মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য দৌড়ঝাপ মুরু করে। অভিযোগ রয়েছে স্থানীয় একটি অসাধু মহল ও শার্শার বাগআঁচড়া এলাকার কিছু অসাধু ব্যাক্তিরা সংবাদকর্মি পরিচয় দিয়ে ঘটনাটি সংবাদ আকারে প্রচার না করার জন্য যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকিরের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। যে কারনে ময়না তদন্ত ছাড়াই কিশোর রাসেলের লাশ দাফন সম্পন্ন হয়।

এ ব্যাপারে স্থানীয় এক যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকির একজন প্রভাবশালী ব্যাক্তি। সে স্থানীয় আওয়ামীলীগের দোসর। সে অপরাধ করার পরেও এলাকার কিছু ব্যাক্তি ও বাগআঁচড়ার কিছু চাঁদাবাজ সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনাটি মিমাংশার জন্য আনারুলকে ভয় দেখিয়ে যুবলীগ নেতা কামরুজ্জামান ওরফে টুটুল ফকিরের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ আব্দুল আলিম জানান কোন পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় শার্শা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যে জন্য লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit