রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

কোচের এই শর্ত পূরণ করলেই বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত নেইমারের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

নিউজ ডেক্সঃ  ইনজুরি যেন পিছু ছাড়ে না নেইমারের। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ব্রাজিলের তারকা এই ফুটবলার। বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টারের।

সেপ্টেম্বর উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারের। কিন্তু চোটের কারণে শেষ মুহূর্তে তাকে বাদ দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সুযোগ রেখেছেন তিনি। তবে জুড়ি দিয়েছেন এক শর্ত। কোচের দেএক্য়াস শর্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে বিশ্বকাপ শুরুর আগে নেইমারকে প্রমাণ করতে হবে যে, তিনি পুরোপুরি ফিট আছেন। এই শর্ত পূরণ করতে পারলেই বিশ্বকাপ দলে জায়গা মিলবে নেইমারের।

ব্রাজিল কোচ বলেন, ‘নেইমার কেমন খেলে, সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হয়। যদি নেইমার সেরা অবস্থায় থাকে, তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।

নেইমার ফিট থাকলে তাকে আ্যটাকিং মিডফিল্ডার কিংবা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান আনচেলত্তি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করে ব্রাজিল। তবে এর আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৩ সেপ্টেম্বর ২০২৫/সকালঃ ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit