রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক  :  সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমানে বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে পাঠানোর চিন্তা করছে ভারত। ঢাকায় তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের কাছে ত্রিবেদীর নিয়োগে সম্মতি চাওয়া হবে। এই রাজনীতিককে বাংলাদেশে ভারতের প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্তকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যারিয়ার ডিপ্লোম্যাটদের প্রতি জবাবদিহিতার বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

ইউপিএ আমলে তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন দিনেশ ত্রিবেদী। ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ বিজেপিতে যোগ দেন তিনি।

দিনেশ ত্রিবেদীর এই নিয়োগকে মোদি সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে বলে উল্লেখ করেছে হিন্দুস্তান টাইমস। গুরুত্বপূর্ণ দেশগুলোর দূত হিসেবে সাধারণত ভারতের ফরেন সার্ভিস কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হয়। তবে প্রয়োজনবোধে কাঙ্ক্ষিত এসব পদায়নের ক্ষেত্রে এখন থেকে রাজনৈতিক নেতাদেরও বিবেচনা করবে ভারতের সরকার।

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে আশ্রয় দেওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে চলতি বছর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলায় আগ্রহ দেখিয়েছে ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit