রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানযুদ্ধের উত্তেজনার মধ্যেই পরীক্ষামূলকভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া।

স্থানীয় সময় রবিবার সকাল ৬টা ১০ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। 

এটি সাম্প্রতিক সময়ে পিয়ংইয়ংয়ের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সর্বশেষ ঘটনা।

গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া একের পর এক বিভিন্ন ধরনের অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার যুদ্ধাস্ত্র।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানান, তারা আজ স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার সিনপো এলাকা থেকে ‘ইস্ট সি’–তে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সম্ভাব্য আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা বিবেচনায় রেখে দক্ষিণ কোরিয়া নজরদারি ও সতর্কতা জোরদার করেছে। এ ঘটনায় জরুরি নিরাপত্তা বৈঠক ডাকার কথা জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।

বিশ্লেষকদের মতে, এসব পরীক্ষা ইঙ্গিত দিচ্ছে যে সিউলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনও উদ্যোগকে পিয়ংইয়ং আবারও নাকচ করে দিচ্ছে।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়ায় বেসামরিক ড্রোন অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছিল দক্ষিণ কোরিয়া। সেই পদক্ষেপকে উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং ‘অত্যন্ত সৌভাগ্যজনক ও বিচক্ষণ আচরণ’ বলে বর্ণনা করেছিলেন।

তবে চলতি মাসে উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা দক্ষিণ কোরিয়াকে পিয়ংইয়ংয়ের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন। এর আগে কিম জং–উন নিজেও এই ভাষায় কথা বলেছিলেন।

পারমাণবিক অস্ত্র উন্নয়ন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ব্যবহারে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের একাধিক নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটি বারবার এসব নিষেধাজ্ঞা উপেক্ষা করে আসছে। সূত্র: জাপান টাইমসআল-জাজিরারয়টার্সআনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit