শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৩ Time View

ডেস্ক নিউজ : অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে ৮৬ জন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে সহকারি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়েছে ১৭৯ জনকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, নাইন্টিন সেভেন্টি টু (পি. ও. নং সিক্স অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ৮৬ জনকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জনকে বাংলাদেশের সহকারী নিয়োগ দেওয়া হলো। 

 

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৬,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit