বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত

ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বৈধ পারমাণবিক অধিকার অস্বীকার করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো ‘চেষ্টা’ করছে না বরং কেবলমাত্র আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙ্গা জবাব দিচ্ছে।

পেজেশকিয়ান বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ইরানের কোনো ‘অপরাধের কথা’ উল্লেখ করেন না। তাহলে তিনি কে, যিনি একটি জাতিকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করবেন?’ তিনি আরও বলেন, ‘ইরান যুদ্ধ বিস্তার করতে চায় না এবং সংঘাত শুরুও করেনি, ভবিষ্যতেও করবেও না। আমরা কোনো দেশের ওপর হামলা করিনি এবং বর্তমান পরিস্থিতিতে কারও ওপর হামলার কোনো ইচ্ছাও নেই। আমরা কেবল বৈধ আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছি।’
পেজেশকিয়ান বেসামরিক ও বৈজ্ঞানিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘বিজ্ঞানীদের হত্যা, বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে হামলা, নিরীহ মানুষকে লক্ষ্য করা এবং ১৬৮ জন স্কুলশিক্ষার্থীকে হত্যা করার কোনো যুক্তি নেই।বিশ্বের কোনো স্বাধীন মানুষই এমন আচরণ মেনে নিতে পারে না।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit