বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৯ এপ্রিল) বিকেলে সিভিল সার্জন হল রুমে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ক্যাম্পেইনের প্রস্তুতি, লক্ষ্যমাত্রা ও সার্বিক করণীয় বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল ২০ এপ্রিল (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার নির্ধারিত কেন্দ্রগুলোতে এই টিকাদান কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।‎জেলায় ৫উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প ১১১১টি কমিউনিটি কেন্দ্রের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।

‎​‎লালমনিরহাট সিভিল সার্জনের তথ্যমতে, জেলায় এখন পর্যন্ত ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩৬ জনই হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ২৬ জনের শরীরে হামের উপস্থিতি (পজেটিভ) নিশ্চিত হওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।‎অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং হাম-রুবেলা বিষয়ক মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন লালমনিরহাটের সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম। এসময় আরও উপস্থিত ছিলেন, ​অতিরিক্ত জেলা প্রশাসক মো. রকিবুল হাসান, ​ডা. সিফাত জাহান নজরদারি ও টিকাদান কর্মকর্তা, ​ডা. কামরুল হাসান প্রিন্স, ​জেলা তথ্য অফিসার সৌমিক রায়।‎এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম জানান, হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানই একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায়। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

‎

‎

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit