শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পূর্বাচল স্টেডিয়াম নিয়ে জটিলতা কি এবার কাটবে?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : ৭ এপ্রিল। দুপুরে পূর্বাচলে গেলেন আমিনুল ইসলাম বুলবুল। বিকালে মিরপুরে ফিরে দেখেন তিনি আর বিসিবির সভাপতি নন। সন্ধ্যায় তার চেয়ারে বসেন তামিম ইকবাল। ১৮ এপ্রিল। পূর্বাচলে তামিম। ১২ দিনের ব্যবধানে বিসিবির দুই সভাপতির পূর্বাচলে স্টেডিয়ামের জন্য নির্ধারিত স্থান দেখতে গেলেন। শনিবার তামিম শোনালেন নতুন সম্ভাবনার কথা।

২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ। তার আগে ২০২৭ ওয়ানডে এশিয়া কাপের আয়োজকও হতে পারে দেশটি। এ দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে দীর্ঘদিন আলোচনায় থাকা পূর্বাচল প্রকল্পে নতুন করে গতি আনার উদ্যোগ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়।
কাল পূর্বাচলে প্রস্তাবিত স্টেডিয়াম নির্মাণের স্থান পরিদর্শন শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা পুরো বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। ২০২৭ এশিয়া কাপ এবং ২০৩১ বিশ্বকাপে যৌথ আয়োজক হওয়ার সুযোগ রয়েছে, সেটি মাথায় রেখে প্রথম ধাপে ক্রিকেট বোর্ড কার্যক্রম শুরু করবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যা কিছু করণীয়, আমরা পরিকল্পিতভাবে তা এগিয়ে নিতে চাই, যাতে এই প্রকল্প নিয়ে আর কোনো বিভ্রান্তি বা জটিলতা না থাকে। পাশাপাশি এখানে মাল্টিপারপাস স্পোর্টস সুবিধা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।’

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এটি একটি বড় প্রকল্প। ক্রিকেটের পাশাপাশি অন্য খেলাগুলোও এখানে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রিকেট বোর্ড আর্থিকভাবে তুলনামূলকভাবে শক্তিশালী, তাই অন্যান্য খেলাধুলার উন্নয়নেও আমাদের দায়িত্ব রয়েছে। সেই চিন্তা থেকে এই প্রকল্পে বিভিন্ন স্পোর্টস যুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।’

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit