শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : বাগদানের ঘোষণা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের বোন শাহীন ভাট। দীর্ঘদিনের প্রেমিক ইশান মেহরাকে বিয়ে করছেন তিনি। তবে বিয়ের আনুষ্ঠানিক তারিখ জানানো হয়নি।

সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে এই খবর জানান ইশান মেহরা। ওই ছবিগুলোতে তাদের বাগদান উদযাপনের মুহূর্ত দেখা যায়। সেখানে শাহীনের হাতে বাগদানের আংটি দেখা গেছে। পোস্টটির ক্যাপশনে ইশান মজার ছলে লিখেছেন, হয়তো আমরা একে অপরকে একটু বেশি পছন্দ করে ফেলেছি।জানা যায়, ২০২৫ সালে তাদের সম্পর্কটি প্রকাশ্যে আসে। সেই সময় শাহীন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে কাটানো সময়ের কিছু শেয়ার করতেন—জন্মদিন উদযাপন, ভ্রমণ এবং সাধারণ ঘোরাঘুরি। এরপর থেকে তারা বেশিরভাগ সময়ই নিজেদের সম্পর্ক ব্যক্তিগত রেখেছেন এবং মূলত পারিবারিক বা অনানুষ্ঠানিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে।

ভারতের গণমাধ্যম অনুযায়ী, ইশান মেহরা একজন ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করেন। সময়ের সঙ্গে ভাট পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে। এই ঘোষণার পর বন্ধু-বান্ধব এবং চলচ্চিত্র জগতের অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন। শাহীন ভাট মূলত হিন্দি সিনেমায় পর্দার পেছনে কাজ করেছেন। তিনি ১৯৯৮ সালের চলচ্চিত্র তামান্নাতে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে লেখালেখি ও সহকারী পরিচালনায় যুক্ত হন। তিনি ২০১২ সালের সন ওব সরদার-এর লেখক হিসেবে কাজ করেছেন এবং একই বছরে রাজ ৩-এ সহকারী পরিচালক ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit