শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : থিয়েরি অঁরির প্রশ্নটা শুনে ডেভিড বেকহ্যাম এক মুহূর্তও দেরি করেননি জবাব দিতে। অঁরি বেকহ্যামকে জিজ্ঞেস করেছিলেন, তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত কোনটা, জবাবে তিনি বলেন লিওনেল মেসিকে ইন্টার মিয়ামিতে সই করানো। খেলোয়াড় ও ক্লাব কর্তা হিসেবে শিরোপা, ফাইনাল ও ঐতিহাসিক অনেক মুহূর্ত পার করেছেন বেকহ্যাম।

কিন্তু তার মতে ইতিহাসের সেরা ফুটবলারকে নিজের প্রজেক্টে আনার মতো কিছু আর নেই। মেসির আগমনের প্রথম দিন থেকেই ইন্টার মিয়ামিতে সবকিছু বদলে যায়। শুধু মাঠে নয়, ক্লাবের বৈশ্বিক পরিচিতি ও এমএলএসের নাগাল পৌঁছে যায় অনেক দূর পর্যন্ত। স্টেডিয়াম ভরে যেতে থাকে, জার্সি বিক্রি হয় রেকর্ড সংখ্যায়, দর্শক সংখ্যা ভাঙে পুরনো রেকর্ড। প্রভাবটা ছিল তাৎক্ষণিক। 

মেসিকে নিয়ে মিয়ামির সাফল্য সেখানেই শেষ হয়ে যায়নি। মাঠেও ফল আসে। লিগস কাপ জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় মঞ্চে নিজেদের জানান দেয় ইন্টার মিয়ামি। এরপর ধারাবাহিক পারফরম্যান্সে আমেরিকা ও বিশ্বের কাছে ক্লাবটির পরিচিতি সম্পূর্ণ নতুন রূপ নেয়। মিয়ামিকে এরপর চ্যাম্পিয়ন্স লিগের টিকিট এনে দিয়েছেন মেসি। খেলেছেন ক্লাব বিশ্বকাপেও। গেল বছর প্রথমবারের মতো এমএলএস কাপ শিরোপা জেতেন মেসি।

ফুটবল ছাড়ার পর থেকে বেকহ্যামের ধ্যানজ্ঞান এখন মিয়ামিই। আর সেই দলটাকে যখন মাঠে মাঠের বাইরে সাফল্য এনে দেবেন কেউ, সেই তিনিই হতেন তার চোখের মণি। আর সে কারণেই বেকহ্যাম মেসিকে দলে ভেড়ানোর মুহূর্তটাকেই ক্যারিয়ার-সেরা হিসেবে দেখছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit