রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
৩ দিনে ৬ ইসরাইলি সেনা নিহত, আহত ২০ অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে পরিবর্তন হতে পারে আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো ‎খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু আমার জনপ্রিয়তা আপনার চিন্তার বিষয় নয়, নিজের দিকে তাকান: ট্রাম্পকে মেলোনি কাতার থেকে অবরুদ্ধ ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান কাতারে নিহত ৫ প্রবাসীর লাশ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে: প্রতিমন্ত্রী স্পেন কি সৌদি আরবের চমক ঠেকাতে পারবে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইন্দোনেশিয়ার বন্যায় মৃত বেড়ে ২৩

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালিসহ দু’টি দ্বীপে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান, এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ার ডেনপাসার শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত মঙ্গলবার গভীর রাতে মুষলধারে বৃষ্টির পর বালি দ্বীপে বন্যা ও ভূমিধস হয়েছে জানিয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি)। সেখানে আজ চারজনের লাশ পাওয়া গেছে এবং আরো দু’জন নিখোঁজ রয়েছে।

বালিতে আগেই ১৪ জন এবং ফ্লোরেস দ্বীপে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপর আজ আবারো চারজনের লাশ পাওয়া গেল।

বিএনপিবি প্রধান সুহারিয়ান্তো বলেন, বন্যাদুর্গতদের খাবার, পোশাক ও বিছানাসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তার অনুমান, এই বন্যায় প্রায় ১ দশমিক ৫২ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

কিউএনবি/অনিমা/১৩ সেপ্টেম্বর ২০২৫, /সকাল ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit