শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ঢাবি ভিসিকে কৃতজ্ঞতা জানালেন সারজিস

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে ঢাবি ভিসিকে কৃতজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার, আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে। অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না।’

সারজিস আরও লেখেন, ‘আপনি আমাদের সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit